সাংবাদিক আলতাফ মাহমুদ স্মরণে ডিএসইসির শোকসভা

 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এক শোক সভার আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভার শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতারা। এরপর আলতাফ মাহমুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য জাওহার ইকবাল খান।
 
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম শহীদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষে একেএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, কার্যনির্বাহী সদস্য দিলরুবা খান, আনজুমান আরা শিল্পী, নাসির উদ্দিন বুলবুল ও লাবিন রহমান।
 
এছাড়া ফ্যামিলি ডে’র উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন নুরুল ইসলাম খোকন, শামসুল আলম সেতু, মোশাররফ হোসেন, আলম শাম্‌স, এম জহিরুল ইসলাম, মাসুম আহমেদ প্রমুখ।
 

উল্লেখ্য, রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ২৪ জানুয়ারি সকালে ইন্তেকাল করেন আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬৫ বছর।