মন্ট্রিয়ল প্রবাসী শিক্ষাবিদ এবং কনর্কডিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিশেষজ্ঞ ড. সাইয়েদ আলী আর নেই (ইন্না লিল্লাহ…রাজেউন)। রবিবার মালয়েশিয়ায় একটি গণিত বিষয়ক সেমিনারে যোগ দিতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তার স্ত্রী শিক্ষাবিদ ড. ফৌজিয়া আলী এবং একমাত্র ছেলে ড. নাবিল আলীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্য সংবাদ কানাডায় পৌঁছার সঙ্গে সঙ্গে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মন্ট্রিয়ল থেকে সিবিএনএ জানিয়েছে, ড. তারেক সাইদ গণিতজ্ঞ হওয়াতে বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসাবেও কাজ করতেন। এরই সুবাদে তিনি একটি আন্তর্জাতিক গণিত বিষয়ক সেমিনারে অংশ নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়েছিলেন। গণিত সম্মেলন চলাকালেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার মালশিয়া থেকে তার মরদেহ কানাডার মন্ট্রিয়লে পৌঁছার কথা রয়েছে। তার মরদেহ কানাডায় পৌঁছার পর পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে নামাজে জানাজার সময় ও স্থান জানানো হবে বলে জানানো হয়েছে।