‘নেইমার বার্সেলোনাতেই থাকবেন’

২০১৮ সালেই বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কিন্তু কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিকে বিশ্বাস করেন এই চুক্তির পরেও নেইমার বার্সেলোনার সাথেই থাকবেন।
 
যদিও ২৩ বছর বয়সী নেইমার স্বয়ং নিজেই ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এখনো কোন কিছু চিন্তা করেননি। তবে গত মাসে জানিয়েছিলেন বার্সেলোনা তার সাথে চুক্তি নবায়নের বিষয়ে চিন্তা ভাবনা করছে। তবে তার কথায় দলবদলের ইঙ্গিত ছিল সুস্পষ্ট। এর মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে দলে নেবার ব্যাপারে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়েছে। পেশীতে টান পড়ায় শনিবার মালাগার বিপক্ষে ২-১ গোলের জয়ের দিনে নেইমার ছিলেন না। তবে ইনজুরি মোটেই গুরুতর নয় বলে এনরিকে নিশ্চিত করেছেন। গোল.কম।