খুলনা মহানগরীসহ জেলায় অপরাধপ্রবণতা কমেছে। বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত বছরের ডিসেম্বরে ১টি চুরি, ৩টি খুন, ১টি ধর্ষণ, ৫টি নারী ও শিশু নির্যাতন, ৩টি নারী ও শিশু পাচার, অস্ত্রআইনে ২টি, মাদকদ্রব্য ৭৮টি ও অন্যান্য ৩৩টিসহ মোট ১৩৪টি মামলা দায়ের হয়েছে। গত বছরের নভেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৪০টি। যা আগের মাসের তুলনায় ছয়টি কম।
অপরদিকে, জেলার নয়টি থানায় গত বছরের ডিসেম্বর মাসে ৩টি চুরি, ৩টি খুন, অস্ত্রআইনে ৫টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, মাদকদ্রব্য ২৩টি এবং অন্যান্য আইনে ৭৫টিসহ মোট ১২০টি মামলা দায়ের হয়। এর আগে নভেম্বর মাসে মামলা দায়েরের সংখ্যা ছিল ১৪৪টি। যা আগের মাসের তুলনায় ২৪টি কম।
সভায় সভাপতিত্ব করেন খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খান। এ সময় খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ উপজেলা চেয়ারম্যানরা, কেএমপি প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।