বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল

 
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলেনি বাংলাদেশে আসছেন। ‘সাস্টেইন্যাবিলিটি কম্প্যাক্ট’ দ্বিতীয় পর্যালোচনা সভায় অংশগ্রহণের জন্য ২৭ থেকে ২৯ জানুয়ারি বাংলাদেশে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
 
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা কারখানা ধ্বসের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একসাথে একটি যৌথ উদ্যোগ নিয়েছে যা ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত ও নিটওয়্যার শিল্পের শ্রমিক অধিকার ও কারখানা নিরাপত্তার ক্রমাগত উন্নয়নের জন্য একটি কম্প্যাক্ট” নামে পরিচিত।  যুক্তরাষ্ট্র তাদের অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যেন কম্প্যাক্টের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেয়ার মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের শ্রম, স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় এবং যেন দেশের পোশাক খাতে দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালিত হয়।
 
দ্বিতীয় পর্যালোচনা সভার জন্য প্রতিনিধি দলটি ইইউ, আইএলও এবং বাংলাদেশ সরকারের সাথে যোগ দেবে যার আয়োজন করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। যেখানে সকলের লক্ষ্য থাকবে অগ্রগতির অর্জনগুলোকে নিয়ে ভবিষ্যত্ সম্ভাবনার দিকে আলোকপাত করা। একইসঙ্গে এটি সকল কম্প্যাক্ট অংশীদারদের একত্রিত করবে এবং আগ্রহী অংশীদারদের জন্য বিভিন্ন আলোচনা সভার আয়োজন করবে। প্রতিনিধি দলটি একটি ফলপ্রসূ সভার আশা করছে যেখানে সকল পক্ষ একত্রিত হয়ে সভাটিকে সার্থক করে তুলবে।