গোবিন্দগঞ্জে বিএনপির ২৬ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নানসহ ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
 
বুধবার গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন। 
 
আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, নাশকতা মামলায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ ২৬ নেতাকর্মী বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।