শপথ নিলেন ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলররা

ময়মনসিংহে নবনির্বাচিত ৯ মেয়র ও ৮১ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। 
 
বুধবার বিকেলে জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এ সময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহের পৌরমেয়র ইকরামুল হক টিটুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ভালুকা, গফরগাঁও, ত্রিশাল, মুক্তাগাছা, গৌরিপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলবাড়িয়া পৌরসভার ৯ জন মেয়র ও ৮১ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করানো হয়।