অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনা

অগ্নিয়েস্কা রাদওয়ান্সকাকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে পোলিশ এই তারকাকে ৬-০,৬-৪ গেমে হারিয়ে নিজের ২২তম গ্র্যান্ডস্লাম শিরোপার খুব কাছে চলে গেছেন সেরেনা।
 
মেলবোর্ন পার্কের ফাইনালে দিনের পরবর্তী সেমিফাইনালে অ্যাঞ্জেলিক কার্বার ও জোহানা কন্টার জয়ীর মুখোমুখি হবেন। সেমিতে জিতে উচ্ছ্বসিত সেরেনা বলেন, আমি আরেকটা ফাইনালে উঠতে পেরে অনেক আনন্দিত। আনন্দে আমার মনে অনেক ধরণের অনুভুতি তৈরি হচ্ছে। আমি শুধু আমার সেরাটা খেলার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ফাইনালে উঠেছি। অনেক ভালো অনুভব করছি, এবং আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আমি জিতে যেতে পারবো। বিবিসি।