মাদারীপুরে অগ্নিদগ্ধে এক ব্যক্তির মৃত্যু

মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে ইউসুফ আলী মাতুব্বর (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে ধুরাইল ইউনিয়নের বীরাঙ্গল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ আলী বীরাঙ্গল গ্রামের আমিমুদ্দিন মাতুব্বরের ছেলে।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ইউসুফ মানসিক রোগী। তিনি এলাকায় সবার কাছে ‘পাগল’ হিসেবেই পরিচিত। তিনি সব সময় বিড়ি, সিগারেট ও ম্যাচ সঙ্গে রাখতেন। আমরা ধারণা করছি, ঘুমের ঘোরে ধুমপান করলে হয়তো সেই আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।