পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী গ্রামে চরমপন্থি দল সর্বহারা পার্টির এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাতের কোন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- নেংড়ী গ্রামের মৃত চৈতী প্রাং এর ছেলে আ. সামাদ (৫৫)।
আজ বৃহস্পতিবার সকালে তার লাশ নেংড়ী গোরস্থানের পাশে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আ. সামাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও মাথা থেতলে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।