রাজবাড়ীর পাংশায় স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাগুড়াডাঙ্গী গ্রামের ঋষিপাড়া থেকে অর্চনা রানী (২৮) নামে ঐ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্বামী রাজকুমার ঋষিকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, অচর্না তিন সন্তানের জননী। অর্চনা ও তার স্বামীর মধ্যে কলহ লেগে থাকতো। বুধবার মধ্য রাতে তাদের ডাকাডাকিতে প্রতিবেশীরা আহত অর্চনাকে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে ।
পাংশা থানার এসআই আবু সায়েম বলেন, রাজকুমারকে গ্রেফতার করা হয়েছে। তিনি দোষ স্বীকার করেছেন। এই ঘটনায় নিহতের ভাই হরিদাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।