কৃষক হত্যায় রংপুরে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

রংপুরে এক কৃষক হত্যার ঘটনায় করা মামলার বিচারে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের ফরহাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৪১) ও মো. আব্দুল (৪০)।
 
যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আবদুস সাত্তারকে (৭০) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
 
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম জানিয়েছেন, রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। 
 
প্রায় দুই যুগ আগে রংপুরে এক কৃষককে হত্যা করা হয়েছিল।