পাবনার চাটমোহর উপজেলায় এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত মোমেনা খাতুন (১৫) ফৈলজানা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
বুধবার দিবাগত রাতে উপজেলার সাঁইপাই গ্রামে এ ঘটনা ঘটে। মোমেনা ওই গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
পরিবার জানায়, পারিবারিক কলহের জের ধরে মোমেনা সবার অগোচরে শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না ঝুলিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।