পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, গতকাল বুধবার তার পদত্যাগপত্র মন্ত্রণালয় গ্রহণ করে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাঁর এ পদত্যাগ কার্যকর হবে বলে সচিব আসলাম আলম জানান। তিনি আরও জানান, স্বাস্থ্যগত কারণেই বিএসইসির কমিশনার পদত্যাগ করেছেন।
তবে আরিফ খানের পদত্যাগের বিষয়ে বিএসইসির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।