সড়কে খেলা করার সময় দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রায়হান উপজেলার বনকুল গ্রামের বদিউর রহমানের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার বনকুল গ্রামের উপর দিয়ে যাওয়া মনাকষা-শিবগঞ্জ সড়কের পাশে শিশুটি খেলা করছিল।  এ সময় শিবগঞ্জগামী একটি ভুটভুটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।