পঞ্চগড় শহরের রামেরডাঙ্গা এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত হৃদয় (৬) ওই এলাকার লতিফুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়ে হৃদয়সহ কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় নদীর পাড়ে বালু বোঝাইএকটি ট্রাক্টর উল্টে যায়। এতে হৃদয় ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড়ের পৌর কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।