ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এস এম জাহাঙ্গীর (৫৫) নামের আনসার প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার ঝিনাইদহ আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। সকাল পৌনে ৮টার দিকে আনসার ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
পুলিশ আহত অবস্থায় মোটরসাইকেল চালক তরিকুল ইসলামকে আটক করেছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলের আরোহীকেও পুলিশ আটক করেছে। মোটর সাইকেল জব্দ করা হয়েছে।