নারায়ণগঞ্জে ট্রাকের সঙ্গে টহল গাড়ির সংঘর্ষের ঘটনায় সার্জেন্ট মনসুর নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের একটি পিকআপ ভ্যান টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র্যাব-১১ এর সদস্য সার্জেন্ট মনসুর ঘটনাস্থলে নিহত হন। আহত হন ওই বাহিনীর তিন সদস্যসহ মোট সাতজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।