মুন্সীগঞ্জের মেঘনায় ৪ কোটি মিটার কারেন্ট জাল উদ্ধার

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে শুক্রবার ৪ কোটি মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলারসহ ৩ জেলেকে আটক করা হয়। 
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শাহ আলম ব্যাপারী, শুকুর খা ও শাহ আলম। 
 
এসব তথ্য দিয়ে গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার মোস্তাফিজুর  রহমান জানান, নিষিদ্ধ কারেন্ট জালসহ তিন জেলেকে মেঘনার মোহনা থেকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো গজারিয়া লঞ্চ ঘাটের কাছে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।