ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার বিকালে উপজেলার মীরদাঙ্গী এলাকায় কুলিক নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা মীরদাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
 
রানীশংকৈলে থানার ওসি জানান রেজাউল করিম জানান জানান, উপজেলার সন্ধ্যারাই গ্রামের আব্দুল করিমের ছেলে নাহিদ (১২) ও নাঈম (১৩) দুপরে গরু আনতে বাসা থেকে বের হয়। পথে তারা কুলিক নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়। বিকালে স্থানীয়রা তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।