সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আবুল-আল মওদুদী গ্রেফতার হয়েছেন।
 
শুক্রবার বিকালে রংপুরের পীরগাছা রেল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মওদুদী চার পুলিশ হত্যা মামলা আসামি। তার বিরুদ্ধে নাশকতার আরো চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পালাতক ছিলেন।
 
উল্লেখ্য, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বিকেল তিনটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বামনডাঙ্গা রেল স্টেশনে হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হরতাল সমর্থকরা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। আবুল-আল মওদুদী এ হত্যা মামলার অন্যতম আসামি বলে জানা যায়।