শ্রমিকের বেতন কেন বাড়বে না: প্রশ্ন সরকারকে

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার নারায়ণগঞ্জে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রী-স্পিকার-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে শ্রমিকদের বেতন কেন বাড়বে না। সরকারি পে-স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ১৩ হাজার ৮০০ টাকা। আর সর্বোচ্চ বেতন হবে দেড় লাখ টাকারও বেশি। অথচ একই বাজার থেকে সবার জিনিস কিনতে হয়।
তাই বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।                
 
সংগঠনের জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে এতে বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, কবির হোসেন, সোহাগ, নূর হোসেন ও শাওন প্রমুখ বক্তব্য রাখেন।