যাত্রীবাহী দুটি লঞ্চে ২৪০ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ ঘেঁষা ধলেশ্বরী নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
 
শুক্রবার সকালে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা ওই নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। এ সময় কেউ আটক বা গ্রেফতার হয়নি।
 
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেনেন্ট হাসানুর রহমান বলেন, ‘এমভি ফারহান-২ ও এমভি ইয়াদ-৩ থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।’