চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দেশীয় সংস্কৃতির সিরনি (পায়েশ) উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম বাহার শীতকালীন এ উৎসবের উদ্বোধন করেন।IMG0
এতে মুরাদপুর ইউনিয়নস্থ গুলিয়াখালী গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নোয়া মিয়া কন্ট্রাক্টর সভাপতিত্ব করেন।
এতে স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিম বাহার বিশেষ অতিথি ও প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রবাসী(সৌদি আরব) সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ খাঁন, স্থানীয় ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।