নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয় মাসের এক শিশু নিহত হয়েছে। নিহত সোহাগ লালপুরের নবীনগর গ্রামের সবুজ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সুলতানা তার অসুস্থ্য শিশু সোহাগকে লালপুর বাজারে ডাক্তার দেখিয়ে অটো রিকশায় করে বাড়ি ফিরছিলেন। উপজেলাধীন লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর (বাদুর ঝোলা বটতলা) নামক স্থানে পৌঁছালে অটোরিকশাটিকে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি ট্রাক চাপা দেয়। এতে শিশু সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সোহাগের মা সুলতানা (২৪) ও অপর যাত্রী রেজাউল (৫০) আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাকসহ এর চালক রোকন আলীকে (২৫) আটক করেছে।