সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী। শনিবার সকাল পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়কে এ ঘটনা ঘটে। হতাহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান বলেন, 'সিলেট থেকে তামাবিলমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চ- ০২-২৮১৫) ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত যুবক (২২)। দুর্ঘটনায় চালকসহ অপর তিন আরোহী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।