আমাদের দেশে একটি প্রবাদ আছে ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না’। সঠিক যত্ন ও কিছু অভ্যাসের কারণে আপনার সুন্দর দাঁতগুলোও নষ্ট হয়ে যেতে পারে। তবে একটু সচেতন হলে ও কিছু নিয়ম মেনে চললে আপনি সুস্থ্য সুন্দর দাঁত পেতে পারেন।
* একটি লেবু দুই ভাগ করে কেটে নিন। এবকটি অংশ নিয়ে দাঁতে মাজুন। এতে দাঁতের হলদে ভাব দূর হবে।
* একটি স্ট্রবেরি চটকে নিন অথবা দুই ভাগ করে কেটে নিয়েও দাঁতে ঘষতে পারেন।
* দাঁতের দাগ তুলতে লবণ ব্যবহার করুন। হাতের আঙুলের মাথায় লবণ নিয়ে দাঁতে ঘষতে পারেন।
* দাঁত ঝকঝকে করতে পাকা কলার খোসা ব্যবহার করতে পারেন। কলার খোসার ভিতরের দিকটা দাঁতে ঘষুন। এতে দাঁত ঝকঝকে হবে।
* খাদ্য তালিকায় প্রচুর ফল ও শাক-সবজি রাখুন। আপেল, শশা ও গাজর স্বাভাবিকভাবেই দাঁত পরিষ্কার রাখে।
যা করবেন:
* রাতে শোবার আগে এবং সকালে খাবারের পর অবশ্যই দাঁত ব্রাশ করুন। কেননা, খাদ্য কণা দাঁতের ফাঁকে জমে থেকে ক্ষতি করে থাকে।
* মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর পানি দিয়ে মুখ কুলি করে ফেলুন।
* নরম টুথব্রাশ দিয়ে ব্রাশ করুন।
* খাওয়ার পর পনির চিবানোর অভ্যাস করুন। এটা আপনার দাঁত পরিষ্কার করতে সহায়তা করবে।
যা করবেন না: