ভান্ডারিয়ায় জব্দকৃত অজগর সাপ বন বিভাগে হস্তান্তর

পিরোজপুরের ভান্ডারিয়ার প্রশাসন প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ জব্দ করে তা বন বিভাগের কাছে তুলে দেয়। 
 
শনিবার দুপুরে অজগর সাপটি ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস সুন্দরবনে অবমুক্ত করার জন্য উপজেলা বন কর্মকর্তা মো. ছিদ্দিকুলের কাছে হস্তান্তর করেন। এসময় পৌর সহায়তা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার উপস্থিত ছিলেন।
 
ভান্ডারিয়া বাজারে আজ হাটের দিনে পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে বসে মঠবাড়িয়া উপজেলার শাপলেজা গ্রামের সাপুড়ে মো. সিদ্দিক (৫৫) সাপটির খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করছিলেন। এসময় উৎসুক জনতার ভিড় দেখে পৌর প্রশাসক সেখানে যান। বন্যপ্রাণী নিধন নিষিদ্ধের কারণে সাপটি জব্দ করেন। পরে বন বিভাগের গাড়িতে করে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়।