ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, চালক নিহত

 
কক্সবাজারের চকোরিয়ায় একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের চালক রানা পাল (২৮) হয়েছে। এছাড়া মাইক্রোবাসের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।
 
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত রানা পাল কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া গ্রামের রতন পালের ছেলে।
 
আহতরা হলেন- মমতাজ আহমদ (৫০), পিয়তোষ পাল (৪০), নাজিম উদ্দীন (৩২), জসিম  উদ্দীন (২৫), আনোয়ারা বেগম (২০), রবিউল আলম (২৮), আনিসুর রহমান (২৫), সজিব দে (৪০), আব্দুল খালেক (২৭), মোহাম্মদ এহেসান (২২), শিশির পাল (৪০) ও উমর ফারুক (৩২)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মাইক্রোবাসে করে ১৫-১৬ জন যাত্রী নিয়ে ঈদগাঁও থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন রানা পাল। মাইক্রোবাসটি পাগলিরবিল সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রানা পাল মারা যার। মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে অন্তত ১২জন যাত্রী আহত হয়েছেন।
 
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনর্চাজ এসআই মো.আনোয়ার হোসেন বলেন, আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতাল ও উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাড়ি দুইটিকে জব্দ করা হয়েছে।