সাপাহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলায় অজ্ঞাত (৪৯) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে যাত্রী ছাউনির ভিতরে লাশটি উদ্ধার করা হয়। 
 
জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি নিশ্চিন্তপুরে ঘুরাঘুরি করছিলেন। রাতে তিনি নিশ্চিন্তপুর মোড়ে যাত্রী ছাউনিতে অবস্থান করতেন। সকাল ১১ টার দিকে ওই ছাউনির ভিতরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
লোকটি মানসিক রোগী ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।