লোহাগড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত জব্বার বুড়া (৩৫) ভাড়ায় মোটরসাইকেল চালনা করে জীবিকানির্বাহ করতেন।
 
শনিবার বিকালে উপজেলাধীন মহাজন-লক্ষ্মীপাশা সড়কের কোটাকোল ইউনিয়নের মাইগ্রামে এ দুর্ঘটনা ঘটে। জব্বার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মুক্তার বুড়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইগ্রাম এলাকায় একটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আরোহী জব্বার গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাওয়াঘাটে তার মৃত্যু হয়।
 
লোহাগড়া থানার  উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।