শেরপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় ইয়াসমীন আখতার যুথী (৯) নামে এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে শেরপুরগামী একটি অটোরিকশা চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে অটোরিকশার চালক পলাতক রয়েছে।