অল্প কিছুদিনের মধ্যেই শিক্ষিতের হার শতভাগ হবে: আমু

 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশে অল্প কিছু দিনের মধ্যে শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে।’
 
শনিবার দুপুরে জেলার ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘একটি দেশে শিক্ষিতের সংখ্যা যত বেশি হবে, দেশ তত এগিয়ে যাবে। ২০০৯ সালে দেশের শিক্ষার হার ছিল শতকরা ৪৭ ভাগ, এখন ৭৮ ভাগ।’

খবর বাসসের।