গণিত
হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ভাগ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১.ভাজ্য কাকে বলে?
উত্তর: যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে।
২.ভাজক কাকে বলে?
উত্তর: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজক বলে।
৩.যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজক।
৪.নিঃশেষ বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর: ভাজ্য = (ভাজক ´ ভাগফল) + ভাগশেষ।
৫.নিঃশেষে বিভাজ্য না হলে, ভাগফল নির্ণয়ের সূত্র কী? উত্তর: ভাগফল =(ভাজ্য — ভাগশেষ)¸ ভাজক
৬. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর: ভাজক= (ভাজ্য — ভাগশেষ)¸ভাগফল
৭.নি:শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর: ভাগফল = ভাজ্য¸ ভাজক
৮.নি:শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর: ভাজক =ভাজ্য¸ভাগফল
৯.নি:শেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: ভাজ্য = ভাজক ´ ভাগফল
১০.ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কী বলে?
উত্তর: ভাগফল।
১১.ভাগফল কখন ০ (শূন্য) হয়?
উত্তর: ভাজ্য ০ হলে।
১২. ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫, ভাগফল কত?
উত্তর: ৪২।
১৩.দুইটি সংখ্যার গুণফল ১৫০০; এদের একটি ১০০ হলে, অপরটি কত?
উত্তর: ১৫
১৪.কোনো ভাগ অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত?
উত্তর: ১৫০।
১৫.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর: ৫০ টাকা।
১৬.৬টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেন্সিলের দাম কত?
উত্তর: ৪ টাকা।