তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে গেলে এই নৌ-পথের সব ফেরি চালু করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশার তীব্রতা বেড়ে এই নৌ-পথ আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।