যুব বিশ্বকাপে এখন সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। রবিবার কক্সবাজারে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক হাজার ৭০০ রান পূর্ণ হলো শান্তর।
এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের সামি আসলামের করা সর্বোচ্চ ১৬৩৪ রান টপকাতে স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের আগে নাজমুলের দরকার ছিল ৬২ রান। ৬০ রান করার পর বাউন্ডারি মেরে সেই রানের কোঠা পূর্ণ করলেন শান্ত। তবে এখানেই থেমে নেই তিনি। এরই মধ্যে দলের হয়ে শতর্ক হাঁকিয়েছেন তিনি।
শান্তর এই কীর্তিতে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটির অফিসিয়াল টুইটার পেজে বলা হয়, যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী নাজমুল হোসেন শান্তকে অভিনন্দন।