চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচ্যোকা গ্রাম থেকে পিস্তুল ও গুলিসহ আব্দুল বারি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুল বারি ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।
 
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, আজ সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ২টি পিস্তুল, ১৪ রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগাজিনসহ আব্দুল বারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা করা হচ্ছে।