উখিয়ার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা মো. শাহিন হত্যা মামলায় রিয়াজ উদ্দিন নামের এক যুবককে আটক করে উখিয়া থানা পুলিশ। তিনি রাজাপালং ইউনিয়নের সিকদার বিল গ্রামের আলী আহাম্মদের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, তাকে সন্দেহজনক ভাবে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দিবাগত রাতে ছাত্রলীগ দুই পক্ষের মাঝে সংঘর্ষে উখিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন।