পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হরেন্দা গ্রামের লোকমান হোসেন চৌধুরীর ছেলে।
 
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর বিদ্যুতের স্থানীয় লাইনম্যান। সকাল ৯টার দিকে শালাইপুর বাজারের একটি বাড়িতে কাজ করার সময় ছাদের উপরে ওঠেন। ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হঠাৎ স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
এ ঘটনার নিশ্চিত করেছেন স্থানীয় হরেন্দা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহমান চৌধুরী।