র‌্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় প্রাথমিক সংশ্লিষ্টতার প্রমাণিত হওয়ায় ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। 
 
সাময়িকভাবে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন- মো. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান ও অসীম বিশ্বাস।
 
২৭ জানুয়ারি গণিত বিভাগের এক ছাত্রীকে র‍্যাগ দেয়ার অভিযোগের প্রাথমিক তদন্তে এই পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আরও তদন্তের জন্য পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজাল।