মহেশখালীত রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াত নেতা গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ স্থানীয় জামায়াত নেতা শহীদুল ইসলামকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করেছে। তিনি উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুখবেকী গ্রামের বাসিন্দা।
 
রবিবার সকাল ১১ টায় উপজেলার গোরকঘাটা বাজারে ইসলামি ব্যাংক সংলগ্ন ভবন থকে তাকে গ্রেফতার করা হয়।
 
মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুর ফেরদৌস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শহীদুল একাধিক মামলার আসামি।
 
উল্লেখ্য, ২০১৫ সালে শহীদুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়।