কোম্পানীগঞ্জে যুবলীগের দুই গ্রুপেরসংঘর্ষ, অগ্নিসংযোগ-লুটপাট-ধর্ষণ

নোয়াখালী কোম্পানীঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছে। এ সময় তিনটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাঠের ঘটনা ঘটেছে।
 
এ ঘটনার সময় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনার রেশে ওই ছাত্রীর দুই ভাইকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
জানা গেছে, শনিবার রাত ১১ টায় উপজেলার গাংচিল গ্রামের কোম্পানীগঞ্জ থানা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নদীভাঙ্গন কবলীত এলাকা ৭, ৮, ৯নং ওয়ার্ড এর দক্ষিণ যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার মোজাম্মেল সিকদার ওরফে (মোজাম্মেল বাহিনী) ও ইসমাইল  বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ২০জন আহত হয়। তাদেরকে কোম্পানীগঞ্জ ও জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরমোজাম্মেল সিকদার ও তার সহযোগী ৩০-৩৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিপক্ষ ০৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইলের বাবা মোস্তফা মিয়া হাসেম বাজারের দোকান ভাঙচুর করে নগদ এক লক্ষ টাকা লুট করে এবং মোস্তফাকে বেদম মারধর করে। পরে মোজাম্মেল বাহিনী সংঘবদ্ধ হয়ে ইসমাইলের বাড়িতে গিয়ে তার বসতঘর, আশ্রাফ আলীর বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে ইসমাইলকে না পেয়ে তার মা ছেমনা খাতুন বেদম মারধর করে। ইসমাইলের বোন গাংচিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী (১৩) বাধা দিলে তাকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী ধান খেতে নিয়ে গণধর্ষণ করেছে মোজাম্মেল বাহিনী।  
 
ইসমাইলের মা ছেমনা খাতুন অভিযোগ করেন, ‘আমার মেয়েকে ধর্ষণের পর আমার দুই সন্তান পলি আক্তার (৮), ইমাম উদ্দিনকে (১৩) কে অপহরণ করে নিয়ে গেছে।’
 
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ ক্যাডার ইসমাইল (৩৫) ও তার লোকজন মোজাম্মেল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিল (৪০) ও ফারুককে (৩৯) পিটিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সুধারাম থানা পুলিশ মোজাম্মেলকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে গ্রেফতার করে। তার গ্রেফতারের সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জে দক্ষিণাঞ্চলে মিষ্টি বিতরণ চলছে।
 
কোম্পানীগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।