মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলেই পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী বোঝাই চারটি ফেরি আটকা পড়েছে। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই অবস্থায় ছাড়ার অপেক্ষায় রয়েছে পাঁচটি ফেরি। বাকি ফেরিগুলো একইভাবে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে।