শিমুলিয়া -কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া -কাওরাকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত ১১ টা থেকে  ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক যানবাহন ও সহশ্রাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙর করেছে ৯ টি ফেরি।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, রবিবার দিবাগত রাত ১১ টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়।ঘাট এলাকায় পরিষ্কার দেখা যায়। তবে ফেরি গুলো নৌ চ্যানেলে ঢুকলে ঘন কুয়াশায় সামনের দিকে কিছুই দেখা যায় না । আর ফগ লাইট গুলো কাজ করে না । এছাড়া শিমুলিয়া ঘাটে যানবাহন বোঝাই করা ৩ টি ফেরি ছাড়া অপেক্ষায় রয়েছে।