ঝিনাইদহে বাস চাপায় শ্রমিক নিহত

ঝিনাইদহে বাস চাপায় অনিক (২৪) নামের এক ওয়েলডিং মিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, অনিক পাগলাকানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামের বদর উদ্দীনের ছেলে। অনিক বাইসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ক্যাডেট কলেজের সামনে পৌঁছলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খরব পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।