কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
 
তার নাম মতিউর রহমান (৫০)। তিনি ঢাকার বংশাল থানার মৃত আলী আজগর আলীর ছেলে।
 
কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার মুসফিকুর রহমান জানান, মতিউর রহমান রবিবার দিবাগত রাত দুইটার দিকে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত মতিউর রহমানকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিল।