জলপুত্র

 

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস অবলম্বনে নাটক ‘জলপুত্র’। নাটকটির চিত্রনাট্য করেছেন মহি মুহাম্মদ এবং পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু প্রমুখ। জলপুত্ররা প্রান্তিক সমাজের বাসিন্দা। এতে স্থান পেয়েছে জেলেজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ক্ষোভ-অভিমান, প্রেম-ভালোবাসা আর জেলে সমাজের বেঁচে থাকার দারুণ সংগ্রাম।