জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত প্রাইভেটকারের চালক এস এম বাবু (২৭) বগুড়ার বাসিন্দা।
সোমবার দুপুরে উপজেলার নওদা নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা হলেন, ঢাকার লাল মাটিয়ার সোয়েব হোসেন (২৬), সেগুন বাগিচার জমজ দুই ভাই রোজেন (২৭) ও সোজেন (২৭) ও রাব্বী ওরফে স্বরুপ (৩০)। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরন রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।