ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলিকে। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি টোয়েন্টিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।
ভারতীয় দলে ডাক পেয়েছেন দিল্লির বা হাতি স্পিনার পাওয়ান নেগি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই স্পিনার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টিতে ইনজুরির কারণে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলে থাকছেন ভুবনেশ্বর কুমার। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো মনীশ পাণ্ডেও ডাক পেয়েছেন দলে। ফেব্রুয়ারির ৯ তারিখ পুনের ম্যাচ দিয়ে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ শুরু হবে।
স্কোয়াড: এমএস ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মনীশ পাণ্ডে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশীষ নেহরা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, পাওয়ান নেগি।