কুমিল্লায় দাখিল পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর হাশেমিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনসুর উদ্দিন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, সোমবার কোরান পরীক্ষা চলাকালে কুলুবাড়ি আদর্শ মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (আরবি) তাজুল ইসলাম ৪ নম্বর কক্ষে পরির্দশকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন তিনি পাশের কক্ষে গিয়ে ছাত্রীদের উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে এ দণ্ড দেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।